/ , / রংপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদলতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানাগেছে, পীরগাছা উপজেলার জিনিয়া পাড়া এলাকার আবুল কাশেমের সাথে প্রতিবেশিদের সাথে পুকুরের পাড় বাধা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০০৭ সালের ২৪ জুলাই সকালে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা আবুল কাসেমেকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে আবুল কাশেম মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই ছামছুল আলম বাদি হয়ে পীরগাছা থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই আব্দুল হান্নান ২০০৭ সালের ৩০ নভেম্বর  আদালতে চার্জসিট প্রদান করেন।

আদালত সাক্ষ্য প্রমান শেষে আসামী হাছেন আলীকে মৃত্যুদন্ড ও  রাজু মিয়া, রেহেনা বেগম, আব্দুস ছালাম, শহিদুল ইসলাম ও হানিফ আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এই মামলার অপর  তিন আসামী রবিউল ইসলাম, জয়নাল মিয়া ও আব্বাছ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি ফারুক রেয়াজুল করিম এবং আসামী পক্ষে ছিলেন আব্দুল হক প্রামানিক, আব্দুর রশিদ চৌধুরীসহ বেশ কজন আইনজীবী।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment