/ , / ট্রাম্প গাধা : আইএস

ট্রাম্প গাধা : আইএস


আন্তর্জাতিক ডেস্ক : নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাধা বলে সম্বোধন করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তারা সতর্ক করে বলেছে, মার্কিনিরা যেভাবে নির্বাচনকে উদযাপন করছে ঠিক সেভাবেই তাদের ধ্বংস করা হবে।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রশংসা করে আইএস বলছে, এই ধনকুবের যখন যুক্তরাষ্ট্রে বিপর্যয় শুরু করবে; ঠিক তখনই তারা সেখানে শক্ত ঘাঁটি গড়ে তুলবে। তারা দেশটি দখল করে নেবে।

জিহাদিরা এই নতুন প্রেসিডেন্টকে গাধা, বোকা ইত্যাদি বলে সম্বোধন করা শুরু করছে। এ ছাড়া নির্বাচনে ট্রাম্পের জয়কে মার্কিন সামাজ্যের পতন বলে উল্লেখ করেছে। এক আইএস জিহাদি বলেছেন, আমরা এটা বলতে চাই যে, ‘ট্রাম্পের মত একটা গাধা তাদের দেশে বিপর্যয় ডেকে আনবে।

তিনি আরো বলেন, ‘দিন শেষে তারা সবাই আমাদের শত্রু। তাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই আমাদের সাক্ষাৎ হবে।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment