/ , / ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানকে অপসারণের আদেশ

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানকে অপসারণের আদেশ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রিনিওয়াসানকে নিজ পদ থেকে সরে দাঁড়াবার জন্য আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত । অন্তর্বর্তীকালীন কার্যকরী সভাপতি হিসাবে সুনীল গাভাসকারকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ বা আই পি এল টুর্নামেন্টে দুটি দলের ম্যাচ ফিক্সিং ও বেটিং নিয়ে ওঠা অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিঃ শ্রিনিওয়াসান ভারতীয় বোর্ডের প্রধান থাকতে পারবেন না। তবে আই পি এলের যে দু’টি দলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং আর বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে দেখো হচ্ছে, সেই চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস্ টুর্নামেন্টে অংশ নিতে পারবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

মিঃ শ্রিনিওয়াসান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান হলেও, তিনি চেন্নাই সুপারকিংস দলের মালিক ।

সুনীল গাভাসকার

মিঃ শ্রিনিওয়াসানের জামাই গুরুনাথ মায়াপ্পন দলের ভেতরের খবর বেটিং সিন্ডিকেটের কাছে পৌঁছিয়ে দিতেন বলেও অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

সেই তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, সেই জন্যই মিঃ শ্রিনিওয়াসানের অপসারণ চেয়ে মামলা করেছিল বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন।

মিঃ গাভাসকারকে ১৬ই এপ্রিল থেকে শুরু হতে চলা আই পি এল টুর্নামেন্টের দেখভালও করতে নির্দেশ দিয়েছে কোর্ট। তবে আদালত বলেছে, মিঃ গাভাসকার টেলিভিশন ধারাভাষ্যকার হিসাবে যে কাজ করেন, সেই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি নিতে হবে।

মিঃ শ্রিনিওয়াসানকে মনে করা হয় বিশ্বের সব থেকে ক্ষমতাশালী ক্রিকেট প্রশাসক আর তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাচিত হয়েছেন।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment