/ / জনগণ সরকারের পরাজয় নিশ্চিত করেছে: ফখরুল

জনগণ সরকারের পরাজয় নিশ্চিত করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করার মাধ্যমে জনগণ সরকারের পরাজয় নিশ্চিত করেছে। তিনি বলেন, অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশবাসীর নিকট ধিকৃত হয়েছে। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ভোটারবিহীন একদলীয় ভাগাভাগির নির্বাচনী প্রহসনের নাটক মঞ্চায়ন জাতির কাছে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে। প্রশাসনযন্ত্রকে নিজেদের ইচ্ছামত সাজিয়ে আজকের প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার যে বাসনা করেছিল তা আজকের একদলীয় নির্বাচনকে স্বত:স্ফুর্তভাবে না বলার মাধ্যমে জনগণ প্রত্যাখান করেছে। ভোটারের উপস্থিতি বিহীন ভোটকেন্দ্রগুলোর প্রকৃত তথ্যচিত্র ইতোমধ্যেই দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে গিয়ে বর্তমান সরকার এখন যে নিজেদের অস্তিস্ত নিয়ে দ্বিধাগ্রস্ত তা দেশবাসী ভালভাবেই বুঝতে সক্ষম।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment