/ / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০টি এসি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০টি এসি ভাঙচুর

গত ০৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর ৩০টি এসির সংযোগ বিচ্ছিন্ন ও  ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে কর্মচারীরা লাইব্রেরীর ছাদে গেলে বিচ্ছিন্ন অবস্থায় এসিগুলো দেখতে পায় । তারা জানান গতকাল রাতে এ ঘটনা ঘটেছে । দুর্বৃত্তরা এসি থেকে মটর নিতে ব্যর্থ হয়ে তামার তার কেটে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সকাল ১১টার দিকে সরেজমিনে পর্যবেক্ষন করে বলেন, লাইব্রেরীর জন্য এটি বড়  দুর্ঘটনা। এখানে  অনেক পুরাতন কাগজ পত্র সংরক্ষিত আছে। এগুলো পোঁড়া গেলে আর পাওয়া যাবেনা। অচিরেই দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। পরে তিনি শাহবাগ থানার ওসিকে এ বিষয়ে অবহিত করেন ।
আজ দুপুর ১২টায় শাহবাগ থানার এসআই বিষয়টি সরেজমিনে দেখেন এবং বলেন বিষয়টি খুবই ভয়াবহ। এর জন্য সুষ্ঠ তদন্ত করে দোষিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ।
কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, লাইব্রেরির ছাদে উঠতে ছয়টি গেট পার হতে হয় রাতে সবগুলো গেট আটকানো ছিলো এবং সকালেও সবগুলো গেট অক্ষত ছিল।

source : http://www.abnews24.com

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment