গত ০৭ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক ২ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণী মঙ্গলবার জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রশিক্ষনের কোন বিকল্প নাই। প্রশাসনের স্বার্থকতা নির্ভর করে কর্মকর্তাদের দক্ষতার ওপর। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জিটিআই এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর ড. মেসবাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আমির হোসেন, জিটিআই এর গভর্নিং বর্ডির সদস্য প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী, বর্তমান কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন আহমেদ, প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে মো. আশরাফুল কামাল, নাজমুল হক প্রমুখ। পরে ভাইস-চ্যান্সেলর ২৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোর্স কো-অর্ডিনেটর এবং জিটিআই এর সহযোগী প্রফেসর এম. মোজাম্মেল হক।

source : http://www.abnews24.com

No comments:
Post a Comment