/ / ঢাবি ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি শুরু

ঢাবি ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি শুরু হবে। গতকাল মঙ্গলবার কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. সদরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,‘খ’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। এবারে ‘খ’ ইউনিটে ২হাজার ৩শত ৬ (২৩০৬) আসনের বিপরীতে ২হাজার ৫শত (২৫০০) প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে। কলা অনুষদের ডিন অফিসে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারির মধ্যে যেসব বিভাগের আসন পূরণ হবে না পরবর্তীতে সেসব আসনের বর্ধিত সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ভর্তির জন্য মেধাক্রম ১থেকে ৪হাজার (১-৪০০০) পর্যন্ত প্রার্থীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নেয়া হবে।

source : http://www.abnews24.com

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment