/ / ঢাবি উপাচার্যের সঙ্গে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের সাক্ষাৎ

গত ০৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক জডি বেলস্ ফুটে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এসএম জাবেদ আহমদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষার উন্নয়ন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

source : http://www.abnews24.com

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment