বিয়ে করার কথা ভাবছেন? তাহলে বিয়েটা করেই ফেলুন। কেননা চিকিৎসকেরা বলছেন যে সুস্থ ও সুন্দর যৌন জীবনের আছে হরেক রকম স্বাস্থ্য উপকারিতা। নিয়মিত যৌন মিলন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানান ধরনের শারীরিক সমস্যা কমিয়ে ফেলে। ফলে সুস্থ ও সুন্দর একটি যৌন সম্পর্ক গড়ে তুললে সুখী,সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। আসুন,জেনে নেয়া যাক সুস্থ যৌন জীবনের ৫টি স্বাস্থ্য উপকারিতা।
[যৌন জীবন] রক্ত চাপ স্বাভাবিক রাখে
নিয়মিত সুস্থ্ যৌন জীবন মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর মানসিক চাপ কম থাকার কারণে রক্ত চাপও নিয়ন্ত্রণে থাকে।
এই তথ্যটি একটি স্কটিশ গবেষণায় পাওয়া গিয়েছে। গবেষণাটি করা হয়েছিলো ২৪ জন নারী ও ২২ জন পুরুষের উপরে। তারা তাদের নিয়মিত যৌন মিলনের তথ্য সংরক্ষণ করেছিলো।
গবেষকরা তাদেরকে বিভিন্ন মানসিক চাপ সৃষ্টিকারী অবস্থায় রেখেছিলন যেমন মানুষের সামনে বক্তৃতা দেয়া কিংবা সবার সামনে মুখে মুখে অংক কষা ইত্যাদি। কিন্তু এ ধরনের কার্যকলাপের সময়েও তাদের রক্তচাপ বাড়েনি বরং স্বাভাবিক ছিলো।
আরেকটি গবেষণায় দেখা গেছে যে সব দম্পতি সবসময় এক সাথে থাকে এবং নিয়মিত সুস্থ যৌন জীবন যাপন করে তাদের ডায়াস্টলিক রক্ত চাপ (রক্ত চাপ মাপার সময় নিচের সংখ্যাটি) অন্যান্যের তুলনায় কম থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সপ্তাহে মাত্র একবার বা দুইবার যৌন মিলন করলে শরীরে ইমিউনুগ্লোবুলিন এ, অথবা ইমিউনুগ্লোবুলিন বি নামক অ্যান্টিবডি উৎপাদিত হয়। এই অ্যান্টিবডি দেহকে সর্দি-কাশি কিংবা অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা করে। উইলকিস ইউনিভার্সিটির একটি গবেষণায় ১১২ দম্পতির যৌন মিলন ও স্যালাইভার উপাত্ত নেয়া হয়। এতে দেখা যায় অন্যান্যের তুলনায় যারা বেশিবার শারীরিক ভাবে মিলিত হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং অসুখের পরিমাণ কম।
অতিরিক্ত ক্যালরি পোড়ায়
মাত্র তিরিশ মিনিটের শারীরিক মিলনে প্রায় ৮৫ বা তার বেশি পরিমাণে ক্যালরী ক্ষয় হয়। এটা শুনতে খুব বেশি মনে না হলেও ৩০ মিনিট করে বেয়াল্লিশ বার শারীরিক মিলন করলে প্রায় ৩,৫৭০ ক্যালরী ক্ষয় হয় যা প্রায় ১ পাউন্ড ওজন কমিয়ে ফেলে।
লস এঞ্জেসের সেক্সোলজিস্ট প্যাট্টি ব্রিট্টনের মতে শারীরিক মিলন হলো ব্যায়ামের একটি উপভোগ্য মাধ্যম। এই ধরনের ব্যায়ামে শারীরিক ও মানসিক কর্ম চাঞ্চল্যতা বৃদ্ধি পায়।
[যৌন জীবন] হৃৎপিন্ড ভালো রাখে
প্রায় ২০ বছর ধরে করা বৃটিশ একটি গবেষণায় দেখা গেছে যে যেসব পুরুষ সপ্তাহে এক বার বা দুইবার যৌন মিলন করেছে তারা, যারা মাসে মাত্র একবার যৌন মিলন করেছে তাদের তুলনায় কম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়।
প্রাচীন কিছু কুসংস্কারে বলা হতো যে যৌন মিলনে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু বিজ্ঞানীরা এধরনের কথার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুজে পাননি।
মাথা ব্যথা কমায়
নিয়মিত যারা মাথা ব্যথায় অতিষ্ঠ থাকেন তাদের জন্য সুখবর হলো সুস্থ যৌন মিলনে মাথা ব্যথা কমে। ডাঃ ইবাঙ্কের মতে যৌন মিলনের সময় শরীরে প্রচুর অক্সিটসিন তৈরি হয়। অক্সিটসিন শরীরে এনডরফিন নিঃসরণ করতে সহায়তা করে। এনডরফিন প্রাকৃতীক ব্যথা নিরামক একটি উপাদান যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে।

source : http://fairnews24.com

No comments:
Post a Comment