সড়ক দুর্ঘনায় আহত নীলফামারীর ডিমলা স্বাস্থ্য কেন্দ্রের ইপিআই ভ্যাকসিন পরিবহনকারী উজ্জল কুমার রায় (৪৫) বুধবার সকাল সাড়ে ৯টায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে ডিমলা সদর ইউনিয়ন দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত ক্ষেত্র মোহন রায়ের পুত্র। মঙ্গলবার দুপুরে ইপিআইয়ের ভ্যাকসিন কেন্দ্রে পৌছে দিয়ে আসার সময় ডিমলা সদর ইউনিয়নের দেবীর ডাঙ্গা নামক স্থানে রংপুর- ডিমলা প্রধান সড়কে মোটর সাইকেল ও মটর চালিত ভ্যানের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। এ সময় তার একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর হাসপাতালে স্থান্তান্তর করা হয়। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মৃত্যুবরন করেন।
নীলফামারীতে শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্দে বিদ্যালয়ে তালা দিয়েছে অভিভাবক
এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : নীলফামারীর ডোমার উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুলে তালা দিয়েছে অভিভাবকবৃন্দ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়রাউতা পশ্চিমপাড়া (নব) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের দ্বন্দে মঙ্গলবার ও বুধবার স্কুল করতে পারেনি কোমলমতি শিক্ষার্থীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে অভিভাবকরা। অভিযোগে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা পশ্চিমপাড়া (নব) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য গত ৩ নভেম্বর বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে করে প্রধান শিক্ষক। অভিভাবক সমাবেশে কন্ঠভোটে ৪জন অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। এরা হলেন, উজ্জল চন্দ্র রায়,আবু হানিফ, পারভীন আকতার ও পার্বতী রানী। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীনা রানীর মনমতো না হওয়ায় গত ৭নভেম্বর উল্লেখিত নির্বাচিত সদস্যদের মধ্যে দুজনকে বাদ দিয়ে নতুন দুজনকে নির্বাচিত দেখিয়ে রেজুলেশন করে। এ ঘটনা প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে উঠে অভিভাবকরা। তারা বিদ্যালয়ে গিয়ে এর প্রতিবাদ শুরু করে। এ ঘটনা জানতে পেরে মঙ্গলবার উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহজাদা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের পক্ষ নেয়। এতে অভিভাবকরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় উভয় পক্ষের উত্তেজনায় সহকারী শিক্ষা অফিসার ও শিক্ষকবৃন্দ বিদ্যালয় খোলা রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পরে অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলিপ চন্দ্র রায়ের নিকট চাবি জমা দেয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল জানান, আমি অভিভাবকদের কাছে বিদ্যালয়ের চাবি চেয়েছি চাবি না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। অপর দিকে পশ্চিম সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনে অভিযোগ পাওয়া গেছে, অভিভাবকরা জানান, সরকারী বিধি উপেক্ষা করে নোটিশ কিংবা মাইকিং না করে এবং অভিভাবকদের না জানিয়ে প্রধান শিক্ষক সঙ্গিতা রানী রায় তার ইচ্ছামতো সদস্য বানিয়ে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে।
জেলা ট্রাক-ট্যাকলড়ী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নিষেধাজ্ঞা
এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : নীলফামারী জেলা ট্রাক-ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নীলফামারী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ নিষেধাজ্ঞা জারি করেছেন। জানা যায়, গত ১২আগষ্ট নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে নীলফামারী জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভার সিদ্ধান্ত উপেক্ষা করে উপ-শ্রম পরিচালক, রাজশাহী কর্তৃক উপজেলা সদর সৈয়দপুরে ৮ই নভেম্বর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষনা করেন। এ ঘটনায় জেলার অন্যান্য ৫ উপজেলার সাধারন শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম রসুল মহব্বতসহ অন্যান্য শ্রমিক নেতারা ভোট বর্জন করে অবিলম্বে তা বতিলের দাবী জানায়। একই সময় ওই সংগঠনের সভাপতি গোলাম রহমান ডালু বাদী হয়ে নীলফামারী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওই নির্বাচন স্থগিত চেয়ে একটি মামলা দায়ের করেন। আদালতে গত ৭ই নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছেন। অপর দিকে নির্বাচন স্থগিত হওয়ায় শ্রমিক সংঘাতের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন।
নীলফামারী পুলিশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ
এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : নীলফামারী পুলিশের উদ্যোগে গতকাল (৯নভেম্বর) সাম্প্রদায়িত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে কমিউনিটি পুলিশিং, সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ, যৌতুক, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ। সমাবেশে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ছাড়াও স্থানীয় জনসাধারন অংশ নেন।

No comments:
Post a Comment