সন্তান ভূমিষ্ঠের পরেই বিয়ে
نشرت بواسطة:md
5:35 AM
في
Special
لاتوجد تعليقات
ডেস্ক নিউজ : বাগদত্তা ফরাসি সাংবাদিক রোমেইন দাউরিয়াকের সঙ্গে প্রথম সন্তানের আগমনের প্রহর গুনছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। ডেইলি মেইলের খবরে জানা গেছে, ২০১২ সালের নভেম্বর মাসে স্কারলেট দাউরিয়াকের সঙ্গে তার প্রেমের খবর জনসম্মুখে প্রকাশ করেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে এ জুটি বাগদান সম্পন্ন করেন। বর্তমানে তারা লিভটুগেদার করছেন। সন্তান ভূমিষ্ঠের পরেই বিয়ের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান স্কারলেট। এ প্রসঙ্গে তিনি বলেন, বাগদানের পর আমাদের খুবই ভালো সময় কাঁটছে। আমি মনে করি, অনাগত সন্তান আমাদের ভালোবাসাকে আরো বেশি মজবুত করেছে। তাই আমরা দুইজনেই সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর স্কারলেট সুইজারল্যান্ডে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ স্কারলেট-দাউরিয়াক দুইজনেই শীতকালে বরফের ওপর স্কি করতে পছন্দ করেন। উল্লেখ্য, ২৯ বছর বয়সী স্কারলেট ‘৯০-এর দশকে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের এ দীর্ঘ সময় তিনি ‘ব্লাক ডালিয়া’, ‘দ্য আইল্যান্ড’, ‘আয়রন ম্যান টু’, ‘দ্য অ্যাভেঞ্জারস’র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ২০০৮ সালে তিনি প্রেম করে অভিনেতা রায়ান রেনল্ডসকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ফরাসি সাংবাদিক রোমেইন দাউরিয়াকের সাথে প্রেমের সম্পর্কে বাদা পড়েন এটা সবারই জানা।
No comments:
Post a Comment