/ / ফেসবুকে যোগ হল ডিসলাইক বাটন, তবে...

ফেসবুকে যোগ হল ডিসলাইক বাটন, তবে...

অনেকদিন ধরেই সোশাল নেটওয়ার্ক ফেসবুকে লাইক বাটনের পাশাপাশি ডিসলাইক বাটন যোগ করার দাবি জানাচ্ছেন ব্যবহারকারীরা। অবশেষে প্রাথমিকভাবে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপের আপডেটে যোগ করা হয়েছে ডিসলাইক বাটন। এ ছাড়াও সীমিত পর্যায়ে ব্যবহারকারীদের জন্য কয়েকটি বাটন যোগ করা হয়েছে ম্যাসেঞ্জার অ্যাপটিতে।


প্রথম পর্যায়ে ডিসলাইকসহ নতুন অপশনগুলো শুধু ডেস্কটপ ও মোবাইল থেকে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এ ছাড়াও এতে কয়েকটি আলাদা আঙ্গুলের ছবিসহ লাইক বাটন থাকছে। ম্যাসেঞ্জার অ্যাপের স্টিকার স্টোর থেকে এ সুবিধাটি ব্যবহারকারীদের ডাউনলোড করতে হবে।


ফেসবুক জানিয়েছে, “বন্ধুদের সঙ্গে কোনোকিছু শেয়ার করার জন্য লাইক বাটন সবচেয়ে দ্রুত উপায়।” তবে এর মাধ্যমে ফেসবুক জানতে পারে কোন কোন বিষয় ব্যবহারকারীদের পছন্দ। এতে এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করতে সুবিধা হয় ফেসবুকের।


তবে ম্যাসেজ অপশনে ডিসলাইক বাটন যুক্ত হলেও ফেসবুকের অন্য ক্ষেত্রগুলোতে শীঘ্রই যুক্ত হচ্ছে না ডিসলাইক বাটন। প্রাথমিকভাবে ব্যবহারকারীদের ডিসলাইক বাটন নিয়ে প্রতিক্রিয়া দেখতেই যোগ করা হল বাটনটি।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment