/ / ২০২০ সালের মধ্যে আমেরিকাকে পরাজিত করবে চীন

২০২০ সালের মধ্যে আমেরিকাকে পরাজিত করবে চীন

২০২০ সালের মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে আমেরিকাকে পরাজিত করতে পারে চীন। রাশিয়ার এক সামরিক বিশেষজ্ঞ ভ্যাসিলি ক্যাশিন এ মন্তব্য করেছেন।

চীন বর্তমানে তার সামরিক শক্তি পুনর্বিন্যাস করছে এবং এ কাজ শেষ হলে অর্থাত আগামী ছয় বছরে মধ্যে চীন তার সমর শক্তি দিয়ে এশিয়ার কিছু অঞ্চলে আমেরিকাকে পরাজিত করবে বলে অভিমত দিয়েছেন রুশ বিশেষজ্ঞ ভ্যাসিলি।

তিনি বলেছেন, বর্তমানে আমেরিকা অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যায় ভুগছে। এ কারণে আমেরিকা ভবিষ্যত যুদ্ধে পরাজয় মেনে নেবে।  রুশ এ গবেষক আরো বলেন, পরমাণু অস্ত্র ছাড়াই মার্কিন ঘাঁটিগুলোতে চীন অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারবে। ক্যাশিন বলেন, পূর্ব এশিয়ার মার্কিন বাহিনী যে ঘাঁটি গড়ে তুলেছে তা নিতান্তই  চীনকে লক্ষ্য করে এবং চীনও পাল্টা ব্যবস্থা নেবে।

এর আগে, গত নভেম্বর মাসে চীন-মার্কিন যৌথ অর্থনৈতিক কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে- চীন দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। চীন এখন এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করতে  সক্ষম।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment