এসময়ের জনপ্রিয় নায়িকাদের সারিতে নিজের জায়গাটি করে নিয়েছেন সৌন্দর্যের অধিকারিণী ববি। ইতোমধ্যেই ববি অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র দর্শকের মন জয় করতে সক্ষম হয়। বর্তমানে নতুন চার ছবিতে অভিনয় করছেন সময়ের হট নায়িকা ববি। ছবিগুলো হলো- ‘আই ডোন্ট কেয়ার’, ‘স্বপ্নছোঁয়া’, ‘ওয়ান ওয়ে’ এবং ‘হিরো (দ্য সুপারস্টার)’।
‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ হোসেন। ছবিতে ববি’র নায়ক হিসেবে আছেন বাপ্পী। ‘স্বপ্নছোঁয়া’ ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। ছবিতে নায়ক হিসেবে আছেন সাইমন। আরও যারা অভিনয়ে আছেন তারা হলেন- তানভীর, কাজী হায়াৎ ও মিশা সওদাগর।
‘হিরো (দ্য সুপারস্টার)’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ ছবিতে নায়ক নায়ক হিসেবে শাকিব খান। এতে অপু বিশ্বাসও আছেন। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান নিজেই।
‘ওয়ান ওয়ে’ ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে ববি’র নায়ক হিসেবে আছেন আনিসুর রহমান মিলন। সব মিলিয়ে নতুন চারটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
ববি বলেন, “অবশ্যই ভাল লাগছে। ভাল লাগারই বিষয়। দর্শক পছন্দ করেছেন বলেই নির্মাতারা আমাকে নিয়ে একের পর এক ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন। আমি কৃতজ্ঞ দর্শকের কাছে। কৃতজ্ঞ নির্মাতাদের কাছেও। আশা করছি তাদের চাওয়াতে আমার পথচলা আরও মসৃণ হবে। এদিকে ববি অভিনীত ছবি মুক্তি অপেক্ষায় আছে ‘রাজত্ব’।”
উল্লেখ্য, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘রাজত্ব’ ছবিতে তার নায়ক শাকিব খান। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে চাহিদা তৈরি হয়েছে।

source : http://fairnews24.com

No comments:
Post a Comment