/ / নাম পাল্টে ‘চিলড্রেন অব ওয়ার’

নাম পাল্টে ‘চিলড্রেন অব ওয়ার’

ভারতের সেন্সর বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বলিউডের ছবি ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ শেষ পর্যন্ত ‘চিলড্রেন অব ওয়ার’ শিরোনাম পেল। সেন্সর জটিলতার কারণে ছবিটি নতুন নামে মুক্তি দিতে রাজি হয়েছেন এর পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত।

এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেছেন, ছবিটির কোনো দৃশ্য কর্তন না করলেও ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ শিরোনামে ছবি মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। এ জন্য শিরোনাম পরিবর্তন করে ছবিটি মুক্তি দিতে রাজি হয়েছি। কারণ সব আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম।

মৃত্যুঞ্জয় আরও বলেন, ভারত ও বাংলাদেশে ‘চিলড্রেন অব ওয়ার’ নামে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও বিশ্বের অন্যান্য দেশে ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ নামেই ছবিটি মুক্তি পাবে। এর ট্যাগ লাইন রাখা হয়েছে ‘নাইন মান্থস টু ফ্রিডম’। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিটি নির্মিত হয়েছে। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ ছাড়া যুদ্ধ চলাকালে বহু নারী ধর্ষণের শিকার হন, যাঁরা অসংখ্য যুদ্ধ-শিশুর জন্ম দেন। ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, তিলোত্তমা সোম, পবন মালহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, প্রয়াত ফারুখ শেখ প্রমুখ।

source : http://fairnews24.com
ভারতের সেন্সর বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বলিউডের ছবি ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ শেষ পর্যন্ত ‘চিলড্রেন অব ওয়ার’ শিরোনাম পেল। সেন্সর জটিলতার কারণে ছবিটি নতুন নামে মুক্তি দিতে রাজি হয়েছেন এর পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত।

এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেছেন, ছবিটির কোনো দৃশ্য কর্তন না করলেও ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ শিরোনামে ছবি মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। এ জন্য শিরোনাম পরিবর্তন করে ছবিটি মুক্তি দিতে রাজি হয়েছি। কারণ সব আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম।

মৃত্যুঞ্জয় আরও বলেন, ভারত ও বাংলাদেশে ‘চিলড্রেন অব ওয়ার’ নামে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও বিশ্বের অন্যান্য দেশে ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ নামেই ছবিটি মুক্তি পাবে। এর ট্যাগ লাইন রাখা হয়েছে ‘নাইন মান্থস টু ফ্রিডম’। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিটি নির্মিত হয়েছে। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ ছাড়া যুদ্ধ চলাকালে বহু নারী ধর্ষণের শিকার হন, যাঁরা অসংখ্য যুদ্ধ-শিশুর জন্ম দেন। ‘চিলড্রেন অব ওয়ার’ ছবিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, তিলোত্তমা সোম, পবন মালহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, প্রয়াত ফারুখ শেখ প্রমুখ। - See more at: http://fairnews24.com/details.php?id=19513#sthash.8rJfEKLL.dpuf

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment