ডেক্স নিউজ : যশোরের অভয়নগরের মালোপাড়ায় গণজাগরণ মঞ্চের রোড মার্চ পৌঁছনোর পর সংহতি সমাবেশ। যশোরের অভয়নগরে পৌঁছে ক্ষতিগ্রস্ত হিন্দুদের অভয় দিয়ে সাম্প্রদায়িক তাণ্ডবের বিরুদ্ধে দেশব্যাপী ‘প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। নির্বাচনোত্তর সাম্প্রদায়িক হামলা প্রতিরোধের আহ্বানে দুদিনের কর্মসূচির শেষ দিনে শনিবার দুপুরে অভয়নগরের মালোপাড়ায় পৌঁছে জাগরণ মঞ্চের রোড মার্চ।
সেখানে সংহতি সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, কর্মসুচি শুধু প্রতিবাদ বা সমাবেশে সীমাবদ্ধ না রেখে যেসব স্থানে অতীতে সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং ভবিষ্যতে এরকম হামলার আশঙ্কা রযেছে সেখানকার তরুণ প্রজন্ম এবং বিবেকবান মানুষকে প্রতিরোধ কমিটি করার আহ্বান জানাচ্ছি।
“নিজ নিজ এলাকা পাহারা দেবেন। যতদিন এই সন্ত্রাস বন্ধ না হবে, ততদিন আমাদের আন্দোলনও শেষ হবে না।”
বেলা ১১টার দিকে যশোরের মালোপাড়ায় চাপাতলা মন্দিরের পাশে সংহতি সমাবেশ হয়, যা বিষাদের মধ্যে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় রূপ নেয়।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর ও দিনাজপুরসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক তাণ্ডব চলে, হামলা-নির্যাতনের শিকার হন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
এর প্রতিবাদে শুক্রবার শাহবাগ থেকে রোডমার্চের প্রথম দিনের পথসভায় ইমরান সবাইকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।
কর্মসুচির শেষ দিনের সংহতি সমাবেশে তিনি জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মতো সব সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানান।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আলাদা আইন প্রণয়ন, হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তি নিশ্চিত করা এবং সারা দেশে আক্রান্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান ইমরান।
শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন স্থানে ছয়টি পথসভা ও ফরিদপুরে জনসভা করে রাতে যশোর পৌঁছায় রোড মার্চ। সেখান থেকে সকালে যাত্রা শুরু হয় মালোপাড়ার পথে।
ঢাকা থেকে আসা রোড মার্চকারীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মালোপাড়ার ক্ষতিগ্রস্ত হিন্দুরা। গণজাগরণমঞ্চের সংগঠকদের জড়িতে ধরে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
যশোরের অভয়নগরের মালোপাড়ায় গণজাগরণ মঞ্চের রোড মার্চ পৌঁছনোর পর সংহতি সমাবেশ।

যশোরের অভয়নগরের মালোপাড়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিচ্ছেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।

মালোপাড়াবাসীদের উদ্দেশে ইমরান বলেন, “আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না, আমরা ঢাকা থেকে আসার পথে বেশ কয়েকটি পথসভা করেছি। সেগুলোতে মানুষের সমর্থন দেখে আমাদের মনে হয়েছে, দেশের বেশিরভাগ মানুষ আপনাদের সাথে আছে।”
ইমরানের আগে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন যশোর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুর রশিদ লাল। সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করতে এলাকাবাসীকে সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
’৭২ এর সংবিধান প্রতিষ্ঠা করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সক্রিয় এই সংগঠক।
চাপাতলা মন্দিরে রোড মার্চের সংহতি সমাবেশে একাত্মতা জানাতে আসেন যশোরের বিভিন্ন সংগঠনসহ কয়েক হাজার মানুষ।
সংহতি জানিয়ে ‘হাক্কানী খানকাহ শরীফের’ সভাপতি এমদাদুল হক বলেন, “একজন মুসলিম হয়ে আমি লজ্জিত। পৃথিবীতে কোনো মুসলমানই অন্য ধর্মাবলম্বীদের ওপর আঘাত হানতে পারে না।”
মন্দির এলাকায় জমায়েত গণজাগরণ মঞ্চের কর্মীরা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মালোপাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। সবার মাঝে বিতরণের জন্য প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র।

Source : bangla.bdnews24.com

No comments:
Post a Comment