নির্বাচনে জেতার পর জোড়া সুখবর শেখ হাসিনার জন্য। তাঁর সমর্থনে এগিয়ে এসে
বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করল রাশিয়া। অন্য দিকে হাসিনাকে স্বস্তি
দিয়ে সাংসদ হিসাবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সভাপতি হুসেইন মহম্মদ এরশাদ।
নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করার কথা আগেই ঘোষণা করেছিলেন শেখ হাসিনা। আগামিকাল সেই মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। মন্ত্রিসভায় জাতীয় পার্টির অন্তর্ভুক্তি নিয়ে আওয়ামি লিগের মধ্যেই শুরু হয়েছে তরজা। তবে এরই মধ্যে শেখ হাসিনাকে কিছুটা স্বস্তি দিয়ে সাংসদ হিসাবে শপথ নিলেন জাতীয় পার্টির সভাপতি হুসেইন মহম্মদ এরশাদ। বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে ২৮৪ জন জয়ী সাংসদ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন তিনি। এ দিন তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। একই সঙ্গে শপথ নেন জাতীয় পার্টির আরেক সাংসদ নাসিম ওসমান এবং আওয়ামি লিগের নাজমুল হাসান।
এরই পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করল রাশিয়া। শুক্রবার রাতে এক প্রেস বিবৃতিতে নির্বাচন বয়কট করার জন্য বিএনপি-র সমালোচনাও করেছে তারা। আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলির বিরোধিতার মুখে রাশিয়ার এই সমর্থন হাসিনাকে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি-সহ ১৮ দলের জোট বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করে। ৫ জানুয়ারি অশান্তির আবহেই ভোট হয় বাংলাদেশে। নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বারের জন্য সরকার গঠন করে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। তবে নির্দলীয় সরকারের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেই জানিয়েছে বিএনপি।

Source : www.anandabazar.com

No comments:
Post a Comment