ডেক্স নিউজ : চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে নগরের হালিশহর বেড়িবাঁধের গলাচিপা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন মো. নাসির ও মো. রাজিব। তাঁরা ছিনতাইয়ের পাশাপাশি আগ্রাবাদ এলাকায় পুলিশ সদস্য ফরিদউদ্দিন খুনের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তাঁদের বয়স ২৭-২৮ বছরের মধ্যে বলে জানা গেছে।
গত সোমবার রাতে নগরের আগ্রাবাদ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নায়েক ফরিদউদ্দিন নিহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এডিসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, এই দুজন পেশাদার ছিনতাইকারী। তাঁরা পুলিশ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
এডিসি তানভীর আরও জানান, ভোরে গ্রেপ্তারের জন্য হালিশহর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ছিনতাইকারীরা পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবীর জানান, অভিযানের সময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।

Source: prothom-alo.com

No comments:
Post a Comment