দৈনন্দিন জীবনযাপনকে আরও সহজ করে তুলতে বিভিন্ন ধরনের স্মার্টফোন অ্যাপ্লিকেশন রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সারাবিশ্বেই এখন তাই স্মার্টফোন অ্যাপ্লিকেশনের বাজার বেড়েই চলেছে। আমাদের দেশেও থ্রিজি নেটওয়ার্ক সেবা চালু হওয়ার পরে স্মার্টফোনের জন্য স্থানীয় অ্যাপ্লিকেশন তৈরির প্রবণতা শুরু হয়েছে। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অগ্রাধিকার পেয়ে আসলেও এবারে মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে চালিত উইন্ডোজ ফোনের জন্য তৈরি হয়েছে ঢাকা শহরের অপরাধ চিত্রায়িত করার অ্যাপ্লিকেশন। প্রথমবারের মত ঢাকার অপরাধ চিত্রায়িত করা হয়েছে এই মোবাইল অ্যাপ্লিকেশনে।
বা অপরাধ মানচিত্র ঢাকা নামের অ্যাপটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশে টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট হিসেবে কর্মরত তানজিম সাকীব। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন ব্যবহারকারী রাজধানীর বিভিন্ন এলাকার গত জুলাই থেকে অক্টোবরে ঘটে যাওয়া অপরাধগুলো দেখতে পাবেন। ডিএমপি থেকে প্রাপ্ত তথ্যাবলী দিয়ে খুন, অপহরণ, ছিনতাই প্রভৃতি অভিযোগ/মামলাকৃত অপরাধ ঢাকার একটি মানচিত্রে চিত্রায়িত করা হয়েছে এই অ্যাপ্লিকেশনে। এটি ঢাকাবাসীকে অপরাধ-প্রবণ এলাকায় সাবধানতা অবলম্বন করতে এবং কোনো বিশেষ এলাকায় ভ্রমণ-সতর্কতা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।
অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তানজিম সাকীব বলেন, ‘এ দেশের বেশিরভাগ জিনিসই ডিজিটাল হওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ একটি অফুরন্ত সম্ভাবনার দেশ। এ কারণে যে বিষয়েই আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তা সরাসরি মানুষের নাগরিক জীবনে মূল্য সংযোগ করে। ঢাকার অপরাধ মানচিত্র তৈরির প্রকল্পটির উদ্দেশ্যও ছিল তাই।’ এই অ্যাপটি রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারবে বলেই আশা করছেন তানজিম। অ্যাপটি সম্পূর্ণ বাংলায় এবং কেবল উইন্ডোজ ফোনে কাজ করবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন http://ow.ly/rzG1P ঠিকানা থেকে।

No comments:
Post a Comment