/ / ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইভানোভিচ

ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইভানোভিচ

ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অকল্যান্ড ক্ল্যাসিকের শিরোপা জিতলেন আনা ইভানোভিচ। সার্বিয়ার সাবেক নাম্বার ওয়ান তারকা ইভানোভিচ আজ শনিবার ৬-২, ৫-৭ এবং ৬-৪ গেমে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে মৌসুম শুরুর টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।

২০১১ সালের শেষের দিকে শেষবারের মতো কোন টুর্নঅমেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন আনা ইভানোভিচ। এরপর আর কোন টুর্নামেন্টেই হাসতে পারেননি ২৬ বছর বয়সী এই সার্বিয়ান। শনিবার আমেরিকান গ্রেট ভেনাস উইলিয়ামসকে হারিয়ে প্রায় দুই বছরেরও বেশি সময় পর কোন ডব্লিউটিএ ট্যুরের ফাইনাল জিতলেন তিনি।

তবে জয়টা সহজে আসেনি ইভানোভিচের। প্রথম সেটে ৬-২ গেমে সহজে জিতলেও, দ্বিতীয় সেটেই ঘুরে দাড়ান ভেনাস উইলিয়ামস। আনা ইভানোভিচের বিপক্ষে ৫-৭ ব্যবধানে সেট জিতে নেন মহিলা এককে ৭টি গ্র্যান্ডস্লামজয়ী এই আমেরিকান। তবে শেষ সেটে আজারও (৬-৪) জয় তুলে নেন ইভানোভিচ।

২০১২ সালের অক্টোবরে লুক্সেমবার্গে শেষবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু এরপর আর কোন ট্রফিতেই স্পর্শ করতে পারেননি তিনি।

মৌসুম শুরুর টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জয়ের আশা জাগালেও, শেষ পর্যন্ত সঙ্গী হলো ব্যর্থতা। তবে ম্যাচ শেষে আনা ইভানোভিচকে কৃতীত্ব দিলেন ভেনাস উইলিয়ামস, “সত্যিই আজ সে (ইভানোভিচ) চমৎকার খেলেছে। আমরা দু’জন বেশ কিছু অসধারণ ম্যাচ খেলেছি। এটিও তাদের একটি।”

সাবেক ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ। শনিবার ভেনাসকে হারিয়ে ক্যারিয়ারের ১২তম ডব্লিউটিএ শিরোপা জিতলেন তিনি। তবে আমেরিকান তারকার বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে বলেই মন্তব্য করেন ইভানোভিচ, “এটা খুবই কঠিন ছিল। ভেনাস আজও দেখালো সে যে আসলে গ্রেট টেনিস খেলতে পারে।”

আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লামের টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। তারই প্রস্তুতি হিসেবে খেলানো হয়ে থাকে এই অকল্যান্ড ক্ল্যাসিক। আর এই শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেনে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই মেলবোর্নে পা রাখবেন আনা ইভানোভিচ।

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment