২০১৪ সালের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। ক্রিকেটের নতুন এই সংস্করণের শিরোপাটা আবারও নিজেদের করে নিতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির অলরাউন্ডার শহিদ আফ্রিদি জানান, চার বছর পর আগামী টি-২০ বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে পাকিস্তানের ভাল সম্ভাবনা আছে।
২০১৩ সালে টি-২০ ক্রিকেটে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। গত মৌসুমে ১২ ম্যাচের ৮টিতেই জয়ের স্বাদ পেয়েছে মোহাম্মদ হাফিজের দল। আর বাকি ৪টিতে হেরেছে উপমহাদেশের অন্যতম শক্তিশালী এই দলটি।
টি-২০ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, “গেল বছরে টি-২০তে আমাদের পারফরম্যান্স যেহেতু বেশ ভাল ছিল, তাই আগামী আসরে শিরোপা জয়ের ক্ষেত্রে পাকিস্তানের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কিছু তরুণ খেলোয়াড় দলে সুযোগ পাওয়ায় তাদের কম্বিনেশনটাও শক্তিশালী হয়েছে।”
সম্প্রতি দলে জায়গা পেয়েই আলো ছড়িয়েছেন দেশটির বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটের তাদের মধ্যে রয়েছে শোয়েব মাকসুদ, আহমেদ শেহজাদ এবং শারজিল খানের মতো প্রতিভাবান ক্রিকেটার।
তাদেরকে দেশের ভবিষৎ সম্পদ উল্লেখ করে আফ্রিদি বলেন, “মাকসুদ দলের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করেছে। তার আগে দুই ওপেনার ভাল করছে। তাছাড়া পাকিস্তানের বোলিং আক্রমণ বিভাগেও যথেষ্ট গভীরতা রয়েছে, যা টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ে দলের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।”

No comments:
Post a Comment