ডেক্স নিউজ : কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রধান বিচারপতি হাবিবুর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছে। আজ সোমবার সকাল থেকেই সমাজের সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সবার একটাই উদ্দেশ্য শেষবারের মতো দেখতে চান দেশের এই কৃতিমান সন্তানকে।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বিচারপতি হাবিবুর রহমানের মরদেহ প্রথম জানাজার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। দুপুর পর্যন্ত মরদেহ জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে রাখা হবে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ অশ্রুসজল নয়নে শৃঙ্খলার সাথে বিচারপতি হাবিবুর রহমানের মরদেহের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
অন্যদিকে বিচারপতি হাবিবুর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে এবং প্রথম জানাজায় অংশ নিতে সমাজের বিশিষ্টজনরাও হাজির হয়েছেন। এর মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন।
source : abnews24.com

No comments:
Post a Comment