সারাদেশের মতো ঢাকার আসনগুলোতে আজ রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল ১২টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। ঢাকা-৭ আসনের এস কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের সামনেই সাতটি ককটেল বিস্ফোরিত হয়।
ঢাকা-৫ আসনে (ডেমরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী) দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দুটি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৬৩টি ভোট পড়েছে। এই দুটি কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৪৯৮ জন। এই আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৩৬২। মোট ভোটকেন্দ্র ১৪৫টি। দুজন প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সোবহান ও লিটন কুমার সরকার জানান, শীতের সকাল হওয়ায় উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার পক্ষে নয়জন পোলিং এজেন্ট রয়েছেন। অন্য প্রার্থীদের কোনো এজেন্ট নেই।
ভোট গ্রহণ শুরু হয়েছে ঢাকা-৬ আসনের কয়েকটি কেন্দ্রে। তবে ভোটার উপস্থিতি খুবই কম। কবি নজরুল সরকারি কলেজে প্রথম ভোটটি পড়ে আটটা ৫৫ মিনিটে। নয়টা ১০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে চারজন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা এস এম শাহনেওয়াজ। একই আসনের বাহাদূর শাহ পার্ক এলাকায় ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে দুটি কেন্দ্র মিলিয়ে মোট নারী ভোটার দুই হাজার ৩৪৮ ও পুরুষ ভোটার দুই হাজার ৫৫১ জন। এই কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। নাশকতা ঠেকানোর জন্য সূত্রাপুর পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।
নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি না থাকলেও কম বয়েসি (১৮ বছরের নিচে) বেশ কয়েকজন কিশোরকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা ভোটকেন্দ্রের ভেতরেও যাচ্ছে না, আবার সেখান থেকে চলেও যাচ্ছে না। লাইনে ঠায় দাঁড়িয়ে রয়েছে। জানতে চাওয়া হলে নাম প্রকাশ করার শর্তে একজন জানায়, ‘আমাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে।’ বলেই সে ছুটে পালিয়ে যায়।
নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট তিনটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কেন্দ্র-১-এর মোট ভোটার সংখ্যা দুই হাজার ৫২ জন। সকাল সাড়ে ১০ পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মোট ২৯টি। কেন্দ্র-২-এর মোট ভোটার সংখ্যা তিন হাজার ৪৬৫ জন। ভোট পড়েছে মোট ২৯টি। কেন্দ্র-৩-এর ভোটার সংখ্যা দুই হাজার ৬৫৯টি ভোট। এখন পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৭টি।
কেন্দ্রের কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, গতকাল রাত থেকে এখানে দায়িত্ব পালন করছি। এখনো কোনো সমস্যা হয়নি। লাইনে ভোটার নয় এমন অল্প বয়েসি কিশোরেরা কেন দাঁড়িয়ে আছে জানতে চাইলে তিনি বলেন, হয়তো ক্যামেরায় যাতে তাদের ছবি দেখানো যায়, তাই তারা লাইনে এসে দাঁড়িয়েছে। তবে এদের কাউকে ভোট দিতে দেওয়া হবে না।
ঢাকা-৭ আসনে আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে সকাল আটটা ৪০ মিনিটে কয়েকজন ভোটার দেখা গেছে। একই আসনে এস কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের উপস্থিতিতেই সাতটি ককটেল বিস্ফোরিত হয়।
ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছুসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। কাফরুলের হাজী আশরাফ আলী হাইস্কুলে মোট সাতটি কেন্দ্র। সকাল আটটা ৪০ মিনিটে ৭৩ নম্বর কেন্দ্রে গিয়ে একজন ভোটারও দেখা যায়নি। একই স্কুলের ৭৪ নম্বর কেন্দ্রে পৌনে নয়টায় একজন ভোটারও দেখা যায়নি। তবে নয়টার দিকে ৬৯ নম্বর কেন্দ্রে কয়েকজন ভোটার এসেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা। সকাল সোয়া আটটায় মধ্য পীরেরবাগের ফুলকি নার্সারি স্কুলে গিয়ে দেখা যায়, পুরো চত্বর ফাঁকা। সেখানে মাত্র একটি ভোট পড়েছে।
ঢাকা-১৬ আসনে মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৪৪। শুরু থেকে পৌনে দুই ঘণ্টায় সেখানে ৪৮টি ভোট পড়েছে।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন ও বিএনএফের প্রার্থী আতিকুর রহমান নাজিম। সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার প্রায় আট হাজার। সাড়ে নয়টা পর্যন্ত ভোট দিয়েছেন ৬৭ জন। কাউলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সাড়ে সাত হাজার। এ সময় পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২৩ জন। কেন্দ্রগুলোতে বিএনএফের কোনো এজেন্ট ছিল না।

No comments:
Post a Comment